যৌথ চিপ কারখানা তৈরি করবে টিএসএমসি ও সনি

৯ অক্টোবর, ২০২১ ১০:৫০  
তাইওয়ানের টিএসএমসি এবং জাপানের সনি গ্রুপ কর্পোরেশন যৌথভাবে চিপ তৈরির কারখানা তৈরির পরিকল্পনা করেছে। জাপান সরকারের সহায়তায় দেশটিতে এই কারখানা তৈরি করা হবে, যেখানে বিনিযোগের পরিমান হবে প্রায় ৭.১৫ বিলিয়ন ডলার। শুক্রবার নিক্কেই এর বরাত দিয়ে এই খবর জানিয়েছে রয়টার্স। সাউদার্ন জাপানের কুমামোটো অঞ্চলের এই প্ল্যান্টে অটোমোবাইল, ক্যামেরা ইমেজ সেন্সর এবং অন্যান্য পণ্যের সেমিকন্ডাক্টর তৈরি করা হবে বলে আশা করা হচ্ছে। বিশ্বব্যাপী চিপ সঙ্কটকে বিবেচনায় রেখে ২০২৪ সালের মধ্যেই এই কারখানা উৎপাদনে আনা হবে। সনি এবং টিএসএমসির পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। তবে, বিশ্বের সর্ববৃহৎ কনট্যাক্ট চিপ নির্মাতা অ্যাপলের অন্যতম চিপ সরবরাহকারী টিএসএমসি গত জুলাইয়ে জাপানে কারখানা তৈরির পরিকল্পনা করেছে বলে জানিয়েছিলো। ডিবিটেক/বিএমটি